• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বানরের ভিডিওতে মানবিক বার্তা পিয়ার

বিনোদন ডেস্ক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পি.এম.
পিয়া জান্নাতুল-ছবি-ভিওডি বাংলা

জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার এক মা-হারা বাচ্চা বানরের ভিডিও সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে আঁকড়ে ধরে বসে আছে। দৃশ্যটি মানবিকভাবে স্পর্শকাতর হলেও, বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার জন্য এটি ব্যবহার করা হয়।

ভিডিওটি দেখে মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এই অসহায় প্রাণীর কষ্টকে কেবল ‘কনটেন্ট’ হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লিখেছেন, “দেখলাম ও (বাচ্চা বানর) একটা নরম খেলনা জড়িয়ে ধরে থাকে। সত্যি বলছি, ভিডিওটা দেখে খারাপ না লাগা সম্ভব নয়। একটি ছোট প্রাণী শুধু একটু আদর খুঁজছে। কিন্তু এরপর অনেক ব্র্যান্ড তার নাম ট্যাগ করে নিজের প্রোডাক্টের সঙ্গে ওর গল্প জুড়ে দিল। এটা মোটেই ভালো লাগেনি।”

পিয়া আরও বলেছেন, “অসহায় প্রাণীর কষ্টকে মার্কেটিং বা প্রোমোশনের জন্য ব্যবহার করা স্বার্থপরতা। একটি প্রাণীর আবেগকে নিজের লাভের জন্য ব্যবহার করা ঠিক নয়।”

এছাড়া তিনি পবিত্র রমজানের মাহাত্ম্য উল্লেখ করে বলেন, “রমজানে আমরা নিজেরা রোজা রেখে খিদা বুঝি। ইফতারের আগে পেটের কষ্ট আমরা অনুভব করি। তাহলে ভাবুন, রাস্তায় থাকা প্রাণীরা যারা প্রতিদিন না খেয়ে থাকে, তাদের কেমন লাগে।”

পিয়া তার পোস্টে ভক্ত ও অনুসারীদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়ে লিখেছেন, “দয়া করে একটু মানবিক হই। সম্ভব হলে প্রাণীদের জন্য একটু খাবার দিই, খেয়াল রাখি। রমজান আমাদের শুধু নিজের ইবাদতের নয়, অসহায় প্রাণীর জন্যও দায়িত্ব মনে করিয়ে দিক।”

প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশায়ও সক্রিয় পিয়া জান্নাতুল। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। এছাড়া তিনি হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী বেরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে কাজ করেছেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাপানি কনটেন্ট ক্রিয়েটর জেপার রহস্যজনক মৃত্যু
জাপানি কনটেন্ট ক্রিয়েটর জেপার রহস্যজনক মৃত্যু
অপূর্বকে নিয়ে সিনেমার গুঞ্জন উড়িয়ে দিলেন রাফী
অপূর্বকে নিয়ে সিনেমার গুঞ্জন উড়িয়ে দিলেন রাফী
আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন