• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন, বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কড়া নির্দেশ আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার ইউরোপে পিএসজির দাপট, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয় চাঁদা না দেওয়ায় বাড়ি দখলের হুমকি সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার ছাত্রদল নেতার বাবাকে কুপিয়ে জখম, নেতৃত্বে যুবদল নেতার সঙ্গে ছাত্রলীগ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর পুরুষ-নারী উভয় ক্রিকেটারের বেতন বাড়িয়েছে বিসিবি ভাড়া বাসা থেকে নানি ও নাতির মরদেহ উদ্ধার ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন-রকেট হামলা

আবদুস সালাম:

নগর সেবা নিশ্চিতে অব্যবস্থাপনা দূর করাই প্রধান চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পি.এম.
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম

দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতায় দেশের মহানগরীগুলো নানা সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।  

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, মশাসহ নগরীর বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। “ইনশাআল্লাহ, আজ থেকে শুরু করে আগামী কয়েক মাসের মধ্যে জনগণের এসব সমস্যার সমাধান করে তাদের ন্যায্য অধিকার জনগণের কাছেই অর্পণ করব।”

দুর্নীতি দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, একজন প্রশাসক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে তাঁদের অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকলে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো অনিয়ম বা দুর্নীতি না ঘটে, সে লক্ষ্যে কঠোরভাবে কাজ করার কথাও জানান তিনি।

মশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, এ সমস্যা সমাধানে সিটি করপোরেশন সর্বাত্মক চেষ্টা করবে। তবে এ দায়িত্ব শুধু সিটি করপোরেশনের একার নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। নাগরিকরা সচেতন না হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণ ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করে এসব সমস্যার সমাধানে এগিয়ে আসবে।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সহায়তা সামগ্রী বিতরণ
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সহায়তা সামগ্রী বিতরণ
মেট্রোরেলের ‘ভাঙা গ্রিল’ ও ‘নষ্ট লিফটের’ ছবি এআই দিয়ে তৈরি
ডিএনসিসি প্রশাসক মেট্রোরেলের ‘ভাঙা গ্রিল’ ও ‘নষ্ট লিফটের’ ছবি এআই দিয়ে তৈরি
২৮ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ ডিএসসিসির
২৮ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ ডিএসসিসির