• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৩:৩২ এ.এম.
শেখ হামাদ বিন খলিফা আল থানি
ফাইল ছবি

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কাতারের সাবেক আমির গত ১২ জুলাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আধুনিক কাতারের অভূতপূর্ব রূপান্তরের রূপকার অসামান্য দূরদর্শী এই নেতা আজীবন বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু ছিলেন। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, তাঁর মৃত্যুতে বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে বুধবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাতের জন্য বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহ্‌দী আমিন
শিক্ষার্থীবান্ধব যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে প্রশাসন: মাহ্‌দী আমিন
ছবি: ভিওডি বাংলা
আন্দোলনে বহিরাগতরা পুলিশকে ধৈর্য্য রাখতে বলেছে হাইকমান্ড, নামতে পারে বিজিবি
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ