• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

একযোগে ৯ সচিবের নিয়োগ বাতিল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পি.এম.
শেয়ার করুন 0
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

একযোগে ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার রাতে এ–সংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন—মো. সাইদুর রহমান (সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ), শীষ হায়দার চৌধুরী (সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ), সিদ্দিক জোবায়ের (মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি), মোহাম্মদ ইউসুফ (সিনিয়র সচিব, ভূমি আপিল বিভাগ), মমতাজ আহমেদ (সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়), ড. মো. মোখলেসুর রহমান (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), এম এ আকমল হোসেন আজাদ (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), বেগম শরিফা খান (বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্ব ব্যাংক) এবং ড. কাইয়ুম আরা বেগম (সচিব, পরিকল্পনা কমিশন)।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংরা/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক নিরাপত্তা অধিবেশনে যৌথ-সভাপতি হিসেবে বক্তব্য দিলেন রবিউল আলম। ছবি: ভিওডি বাংলা
জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক অধিবেশন সড়ক ব্যবস্থায় জবাবদিহি ও বাস্তবায়নে জোর দিলেন রবিউল আলম
বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে একনেকের সভা। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
হরমুজ প্রণালিতে ১১৫ দিন অবরুদ্ধ থাকার পর ‘বাংলার জয়যাত্রা’র নাবিকেরা দেশে ফিরেছেন। ছবি: সংগৃহীত
দেশে ফিরলেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’