• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফিরোজ কবির (৪৫) নামের এক ব্যক্তি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি উপজেলার ফতেহপুর মাড়াষ গ্রামের বাসিন্দা এবং নওশাদ আলীর ২য় পুত্র।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোলাপগঞ্জ বাজারে বিরামপুর-নবাবগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি সিএনজির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে আসে গভীর শোক। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপি দিবস উপলক্ষে কাব ও স্কাউটদের র‍্যালী ও আলোচনা সভা
বিপি দিবস উপলক্ষে কাব ও স্কাউটদের র‍্যালী ও আলোচনা সভা
সাংবাদিক এম এ রউফের ১ম মৃত্যুবার্ষিকী পালন
শ্রদ্ধা ও স্মৃতিচারণে আবেগঘন আয়োজন সাংবাদিক এম এ রউফের ১ম মৃত্যুবার্ষিকী পালন
পঞ্চগড়ে বিএনপি নেতার বিরুদ্ধে ট্রাক্টর আটকে চাঁদা দাবির অভিযোগ
পঞ্চগড়ে বিএনপি নেতার বিরুদ্ধে ট্রাক্টর আটকে চাঁদা দাবির অভিযোগ