• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিপি দিবস উপলক্ষে কাব ও স্কাউটদের র‍্যালী ও আলোচনা সভা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পি.এম.
বিপি দিবস উপলক্ষে কাব ও স্কাউটদের র‍্যালী ও আলোচনা সভা। ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল–এর ১৬৯তম জন্মবার্ষিকী (বিপি দিবস) উপলক্ষে কাব ও স্কাউটদের অংশগ্রহণে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্কাউটস সাঘাটা উপজেলার এর আয়োজনে সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা মিলনায়তনে কর্মসূচির সূচনা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী কাব ও স্কাউটরা স্কাউট আন্দোলনের আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্ব ও সেবামূলক কর্মকাণ্ডের বার্তা তুলে ধরেন। র‍্যালী শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় স্কাউট আন্দোলন, বিপি’র জীবন ও দর্শনভিত্তিক বিভিন্ন প্রশ্নে অংশগ্রহণকারীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউট আন্দোলন তরুণ সমাজকে দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিপি’র আদর্শ—‘সেবার জন্য শিখি’—আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং অনুসরণযোগ্য।

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে বিপি দিবসটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত