• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

আবারও বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান তেজস

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের তৈরি তেজস হালকা যুদ্ধবিমান রানওয়ে অতিক্রম করে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় সতর্ক অবস্থানে গেছে ভারতীয় বিমান বাহিনী। ঘটনার পর এক আসনের প্রায় ৩০টি তেজস উড়োজাহাজ সাময়িকভাবে গ্রাউন্ডেড করে পূর্ণাঙ্গ কারিগরি পরিদর্শন শুরু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি একটি অগ্রবর্তী ঘাঁটিতে অবতরণের সময় ব্রেক বিকল হয়ে বিমানটি রানওয়ে থেকে বাইরে চলে যায়। এতে বিমানের কাঠামোয় উল্লেখযোগ্য ক্ষতি হয়। তবে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।

ঘটনার পর পুরো তেজস বহরকে মাটিতে রেখে বিস্তারিত প্রযুক্তিগত পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, তেজস অন্তর্ভুক্তির পর এটি তৃতীয় দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চে জয়সালমেরের কাছে একটি ফায়ারপাওয়ার প্রদর্শনীর পর; সেবারও পাইলট অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। দ্বিতীয়টি ঘটে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ারশোর শেষ দিনে আকাশ প্রদর্শনীর সময়।

এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন তেজস এমকে-১এ সরবরাহে বিলম্ব নিয়ে আলোচনা চলছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইঞ্জিন সরবরাহে জিই অ্যারোস্পেস নির্ধারিত সময়সীমা পূরণ করতে না পারায় ডেলিভারিতে দেরি হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৮৩টি তেজস এমকে-১এ যুদ্ধবিমান কেনার জন্য ৪৮০ বিলিয়ন রুপির চুক্তি করে। পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে আরও ৯৭টি উড়োজাহাজ কেনার লক্ষ্যে ৬২৩ দশমিক ৭ বিলিয়ন রুপির পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়।

সূত্র: ডন

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের বন্দরে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
ইরানের বন্দরে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত
বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত
ইসরায়েলকে শান্তি প্রক্রিয়া মানতেই হবে: যুক্তরাষ্ট্র
ইসরায়েলকে শান্তি প্রক্রিয়া মানতেই হবে: যুক্তরাষ্ট্র