• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

শ্রদ্ধা ও স্মৃতিচারণে আবেগঘন আয়োজন

সাংবাদিক এম এ রউফের ১ম মৃত্যুবার্ষিকী পালন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে প্রয়াত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দৈনিক আমার দেশ পত্রিকার মধুপুর প্রতিনিধি এম এ রউফ এর ১ম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

তিনি দেশের প্রান্তিক সাংবাদিকতায় টাঙ্গাইলের মধুপুরে অগ্রণী কন্ঠস্বর মধুপুর থেকে প্রকাশিত পাক্ষিক মধুবাণীর সম্পাদক, জাতীয় দৈনিক আমার দেশের মধুপুর প্রতিনিধি হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাজ করছেন মধুপুর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর হয়ে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে মধুপুর পৌর শহরের মধুপুর ক্লাম মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

মধুপুর সাংস্কৃতিক কর্মীবৃন্দ ও মধুপুর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোট্রাল শালবন বার্তা২৪ ডট কমের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার। 

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মধুপুর উপজেলা লালন সংঘের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, মধুপুর শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুল রশিদ খান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, তোফাজ্জল হোসেনের। 

শালবন বার্তা২৪ ডটকমের সম্পাদক এস এম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার দেশ এর মধুপুর প্রতিনিধি আলকামা সিকদার, আব্দুল লতিফ, দীপক কর্মকার প্রমূখ। 

এ সময় উপজেলার বিভিন্ন সামাজিক  সাংস্কৃতিক সংগঠন ও তার পরিবারের সদস্যরাসহ নানাজন উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/মোঃ লিটন সরকার/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ