• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শহীদ মিনারে আইফোনসহ ১২ মোবাইল চুরি: পুলিশ

নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ এ.এম.
২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনরত জনসাধারণের মধ্যে মোবাইল চুরির ঘটনা-ছবি-ভিওডি বাংলা

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সময় এক ঘণ্টার মধ্যে কমপক্ষে ১০-১২টি মোবাইল চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ জানান, হারানো মোবাইল উদ্ধারে তারা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “হাজার হাজার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। কিন্তু এদের মধ্যে কে চোর তা বোঝা মুশকিল। আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি। যারা মোবাইল হারিয়েছেন, তারা জিডি করুন।”

ডিসি মাসুদ আলম আরও জানান, “হারানো মোবাইলের কয়েকটি নম্বর আমাদের কাছে আছে। প্রযুক্তির মাধ্যমে আমরা সেগুলো উদ্ধারের চেষ্টা করছি। ইনশাআল্লাহ, পাওয়া যাবে; তবে কিছুটা সময় লাগবে।”

তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, “শ্রদ্ধা নিবেদন করতে আসা সবাই সতর্ক থাকুন। ইতিমধ্যেই ১০-১২ জন মোবাইল হারানোর অভিযোগ করেছেন।”

পুলিশ সূত্রে জানা গেছে, শহীদ মিনারের বিভিন্ন অংশে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। বিশেষভাবে ব্যস্ত এলাকায়, যেখানে মানুষ ভিড় করেছে, সেখানে চোরেরা সুযোগ নেয়। পুলিশ আশা করছে, দ্রুত প্রযুক্তিগত সহায়তা এবং জনসাধারণের সহযোগিতায় হারানো মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হবে।

মাসুদ আলম আরও বলেন, “আমরা সবাইকে অনুরোধ করছি, ব্যাগ এবং ফোনের প্রতি সতর্ক থাকুন। কোনো অচেনা ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত জিনিস রাখবেন না।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল
গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র গঠনে কাজ করে যাবে সরকার
ইশরাক হোসেন: গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র গঠনে কাজ করে যাবে সরকার
ভাষা আন্দোলনের যুদ্ধ এখনো শেষ হয়নি
এমপি এস এম জাহাঙ্গীর: ভাষা আন্দোলনের যুদ্ধ এখনো শেষ হয়নি