• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

এমপি এস এম জাহাঙ্গীর:

ভাষা আন্দোলনের যুদ্ধ এখনো শেষ হয়নি

নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ এ.এম.
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এস এম জাহাঙ্গীর হোসেন-ছবি-ভিওডি বাংলা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে উত্তরা ৩ নম্বর সেক্টরের উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন নেতাকর্মী। 

এমপি এস এম জাহাঙ্গীর হোসেন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং এক মিনিট নীরবতা পালন করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “ভাষা আন্দোলনের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা ১৯৫২ সালে ভাষার জন্য লড়াই করেছি, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আন্দোলন করেছি, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি। এরপর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও অংশ নিয়েছি। এখনো দেশে দালালচক্র সক্রিয় রয়েছে। তাদের উৎখাত করতে হবে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের ভালো কাজের কৃতিত্ব তুলে ধরবেন, পাশাপাশি খারাপ কাজের গঠনমূলক সমালোচনাও করবেন। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়তে চাই।”

তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার জন্য ভাষা আন্দোলনের শহীদদের মতো অনেকেই আত্মত্যাগ করেছেন। ভাষা আন্দোলনের চেতনা ও অর্জন রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি উল্লেখ করেন, তারেক রহমান-এর নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী। দলের কর্মসূচি অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ঢাকা-১৮ আসনের উন্নয়নে তিনি সকলের সহযোগিতা চান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী