• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

শহীদ মিনারে জিয়া পরিবার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান

নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ এ.এম.
শহীদ মিনারে তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন-ছবি-ভিওডি বাংলা

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। 

পুষ্পস্তবক অর্পণের পর পরিবারের সদস্যরা এক মিনিট নীরবতা পালন করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এককভাবে, এরপর মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি শহীদ মিনারে অভ্যর্থনা জানান। এ সময় বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ১১ দলীয় জোটের নেতাকর্মীরাও। সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।

এই উদ্যোগে জাতির পিতা ও ভাষা আন্দোলনের মহান শহীদদের স্মৃতির প্রতি সকল শ্রেণির মানুষের সম্মান ও ভালোবাসা ফুটে উঠেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী