• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শহিদ মিনারে জামায়াতের শ্রদ্ধা প্রসঙ্গে যা বললেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ এ.এম.
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন-ছবি-ভিওডি বাংলা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পবিত্রক্ষণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক এড়াতে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরের আলো ফোটার আগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অতীতের বিভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য অর্জন সম্ভব।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জামায়াতে ইসলামীর অবস্থান এবং ক্ষমা চাওয়ার প্রসঙ্গও উল্লেখ করে বলেন, “যে কারণেই হোক, দেশে এবং দেশের বাইরে তারা তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে। যদিও তাদের ক্ষমা চাওয়ার ভাষা অনেকের পছন্দ নাও হতে পারে। তবে প্রশ্ন হলো, আমরা কি এখনও এই বিভেদ ধরে রাখব? আমরা কি আবার জাতিকে বিভক্ত করে ধ্বংসের পথে নিয়ে যাবো, ঠিক যেভাবে অতীতে হয়েছিল?”

তিনি আরও বলেন, বিভাজনের রাজনীতি দেশের জন্য কখনোই কল্যাণ বয়ে আনে না। অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। জাতীয় সংকট নিরসনে সব পক্ষের এক হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো দেশের বর্তমান সংকটগুলো মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকা। বিভাজন নয়, বরং ঐক্যই ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য।”

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, একটি গণতান্ত্রিক পরিবেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে শহীদ দিবস পালিত হওয়া দেশের জন্য ইতিবাচক দিক। তিনি জানান, নতুন সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক বিভাজন দূর হবে এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে।

ইশরাক হোসেনের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, অতীতের ভুল ও বিভাজনকে পেছনে রেখে বর্তমান প্রজন্মের কাছে ঐক্য ও সম্মিলিত কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরাই মুক্তিযুদ্ধের আসল প্রেরণা।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী