• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাতৃভাষা দিবসে বাংলায় ভিডিও বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ এ.এম.
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন-ছবি: সংগৃহীত

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়।”

তিনি আরও বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের শেখায় নিজের ভাষায় কথা বলতে ও ইতিহাস মনে রাখতে। আমেরিকার পক্ষ থেকে মাতৃভাষা দিবসে আমি বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি জানাই।”

ভিডিও বার্তায় মার্কিন রাষ্ট্রদূত ভাষার গুরুত্ব ও শহীদদের ত্যাগ স্মরণ করে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এ ধরনের বার্তা দুই দেশের মানুষের মধ্যে সংহতি ও বন্ধুত্বের প্রতীক হিসেবে গণ্য হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘৫ বছরেও হয়নি, করেছি কয়েক মাসে’: ফয়েজ আহমদ তৈয়্যব
‘৫ বছরেও হয়নি, করেছি কয়েক মাসে’: ফয়েজ আহমদ তৈয়্যব
হান্নান মাসুদ-আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হবে: নাসির
হান্নান মাসুদ-আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হবে: নাসির
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার