• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

‘৫ বছরেও হয়নি, করেছি কয়েক মাসে’: ফয়েজ আহমদ তৈয়্যব

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পি.এম.
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, অল্প কয়েক মাসে টেলিকম খাতে যে পরিমাণ ‘ফাউন্ডেশনাল’ কাজ করা হয়েছে, তা বিশ্বের কোনো দেশ পাঁচ বছরেও করতে পারেনি।  

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর এক দিন আগে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তিনি দেশ ছাড়েন।

পোস্টে তিনি বলেন, টেলিকম খাতে দুর্নীতির প্রধান উৎস লাইসেন্স প্রদান। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী হিসেবে তিনি কোনো লাইসেন্স দেননি এবং এর মাধ্যমে দুর্নীতির সুযোগ রাখেননি। লাইসেন্স না দেওয়ায় বিভিন্ন মহলে অসন্তোষ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি তাঁর কাজ নিয়ে সমালোচনা-আলোচনার আহ্বান জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেন, আইসিটি ও টেলিকম খাতে একাধিক গুরুত্বপূর্ণ আইন, নীতিমালা ও কৌশলগত দলিল প্রণয়ন ও সংশোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫
  • ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও সংশোধনী ২০২৬
  • জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫
  • ন্যাশনাল সোর্স কোড পলিসি ২০২৬
  • ন্যাশনাল এআই পলিসি ২০২৬ (খসড়া)
  • ন্যাশনাল ক্লাউড পলিসি ২০২৬ (খসড়া)

তিনি আরও উল্লেখ করেন, টেলিকম খাতে পূর্ববর্তী সরকারের আইন, নীতিমালা ও গাইডলাইন পরিবর্তন করে নতুন পারফরম্যান্স বেঞ্চমার্কিং কাঠামো চালু করা হয়েছে। পাশাপাশি টেলিযোগাযোগ (সংশোধনী) অধ্যাদেশ ২০২৬, নতুন লাইসেন্সিং গাইডলাইন এবং নজরদারি প্রযুক্তি পর্যালোচনা সংক্রান্ত প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে।

পোস্টাল খাতেও ১৮৯৮ সালের ডাক আইন পরিবর্তন করে নতুন ডাকসেবা অধ্যাদেশ ২০২৬ প্রণয়ন, ডিজিটাল পার্সেল ট্র্যাকিং, কেন্দ্রীয় লজিস্টিকস ট্র্যাকিং প্ল্যাটফর্ম (CLTP) কাঠামো প্রণয়নসহ বিভিন্ন সংস্কার কার্যক্রমের কথা উল্লেখ করেন তিনি।

এছাড়া “National Digital Transformation Strategy 2025–2030” এবং “Posts & Telecommunications Transformation Strategy 2025–2030” শীর্ষক দুটি কৌশলগত দলিল প্রকাশের কথাও জানান।

তিনি বলেন, জাতীয় ডেটা গভর্নেন্স ইন্টার-অপারেবিলিটি ও ‘ওয়ান আইডি’ ব্যবস্থাপনার প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের ডিজিটাল সিস্টেম সমন্বিত হবে। ন্যাশনাল রেসপনসিবল ডেটা এক্সচেঞ্জ (NRDeX) নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে কাজের কথাও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি আবারও দাবি করেন, ‘পৃথিবীর কোনো দেশে এত ফাউন্ডেশনাল কাজ পাঁচ বছরেও হয়নি—চ্যালেঞ্জ দিলাম।’ একই সঙ্গে তিনি জানান, ১১ মাসের কাজ নিয়ে ‘নোট টু সাকসেসর’ শীর্ষক একটি নথিও প্রস্তুত করে গেছেন, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ