• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

‘ভেবেছিলাম প্রেস সচিবের দায়িত্ব ছাড়লে ফলোয়ার কমবে, আসলে বেড়েছে’

ভিওডি বাংলা ডেস্ক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ এ.এম.
সংগৃহীত ছবি

সরকারি দায়িত্ব ছাড়ার পরও সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে—এমন অভিজ্ঞতার কথা জানালেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা আগের চেয়েও দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন তিনি, যা নিয়ে প্রকাশ করেছেন বিস্ময় ও কৃতজ্ঞতা।

সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা শফিকুল আলম বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন। দায়িত্ব ছাড়ার পর তিনি সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।

গত মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজটিও বন্ধ ঘোষণা করা হয়েছে।

পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘ইউনূস সরকারের (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) মুখপাত্র হিসেবে আমার ১৮ মাস ৪,৯৮,০০০ অনুসারী নিয়ে শেষ করেছি। আমি ধরে নিয়েছিলাম, একবার আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে প্রেস ব্রিফিং করা বন্ধ করে দিলে, সংখ্যাটি দ্রুত হ্রাস পাবে।’

এখানে উল্লেখিত মুহাম্মদ ইউনূস-এর সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের প্রসঙ্গ টেনে তিনি আরও লিখেছেন, ‘আশ্চর্যজনকভাবে, গত দুই দিনে ফলোয়ার অর্ধ মিলিয়নেরও বেশি ছাড়িয়ে গেছে। কী হচ্ছে? আমি সত্যিই সম্মানিত। ধন্যবাদ বন্ধুরা!’

ভিওডি বাংলা/এসএস 

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ