• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

খাদ্য মজুত পর্যাপ্ত, বাজারমূল্য নিয়ন্ত্রণে: বাণিজ্য মন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ এ.এম.
শেয়ার করুন 0
বাণিজ্যমন্ত্রী সিলেটে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন-ছবি: সংগৃহীত
বাণিজ্যমন্ত্রী সিলেটে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন-ছবি: সংগৃহীত

বাণিজ্য, শিল্প ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে দেশে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত রয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের নাগালের মধ্যে নিত্যপণ্যের দাম রাখা। বিশেষ করে রমজানে এটি আরও গুরুত্বপূর্ণ। বর্তমান মজুত বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট।”  

মন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতাহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে সিলেটে জীবনমান উন্নয়নের জন্য কাজ শুরু হয়েছে। তিনি জানান, সিলেটে নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে, আইটি খাত সম্প্রসারিত হবে এবং একটি আধুনিক ‘এআই সেন্টার’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

বিশ্বব্যাপী প্রযুক্তি ও ডিজিটাল প্রতিযোগিতায় পিছিয়ে না থাকার জন্য সরকারি কর্মকর্তাদের এআই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করা হবে। মন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশগুলো এআই ও ডিজিটাল স্কিমে অনেক এগিয়ে গেছে, তাই বাংলাদেশের কর্মকর্তাদেরও সক্ষম করা জরুরি।

সিলেটে বিনিয়োগ ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে লাল ফিতার জট কমানো এবং সহায়ক পরিবেশ তৈরি করা হবে। প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হবে।

মন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগগুলো সিলেটের অর্থনীতি, কর্মসংস্থান ও প্রযুক্তি খাতকে শক্তিশালী করবে এবং রমজানসহ সাধারণ মানুষের জন্য বাজার স্থিতিশীল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৮০০ কোটি টাকায় ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
ফাইল ছবি
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ