• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
এক মাসের মাথায় নতুন সরকার বেঈমানি করেছে: নাহিদ চাঁদাবাজের তালিকা করছে র‍্যাব, শিগগিরই দেশজুড়ে অভিযান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু দায় চাপানো নয়, দায় নেয়া শিখতে হবে: সেতুমন্ত্রী ইরানের সঙ্গে আলোচনার পর যে বার্তা দিলেন শেহবাজ শরিফ মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি

বাংলাদেশ দলে ডাক পেলেন সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী

স্পোর্টস ডেস্ক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পি.এম.
সুইডেন প্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। ছবি: সংগৃহীত

সুইডেন প্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী প্রথমবার বাংলাদেশ নারী ফুটবল দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত। গত রাতে বাফুফে-এর ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‌‘শৈশব থেকেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছি। অবশেষে সেই লক্ষ্য পূরণ হলো। জাতীয় দলে নাম লেখাতে পেরে আমি সত্যিই খুশি।’

বাংলাদেশ দল ১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপ খেলতে আজ রাত ২টায় ব্যাংকক হয়ে সিডনির উদ্দেশে রওনা দেবে। এর আগে আজ দুপুরে বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার আনিকার প্রশংসা করেন, “২০–২১ বছর বয়সী আনিকা খুব সম্ভাবনাময় খেলোয়াড়। ফেডারেশনের সদস্য মিস্টার ফাহাদ তার জন্য সুপারিশ করেছিলেন। আমরা তার ভিডিও দেখেছি এবং অনুশীলন পর্যবেক্ষণ করেছি। সে ভবিষ্যতের জন্য বড় আবিষ্কার হতে পারে।”

প্রথম প্রবাসী নারী ফুটবলার হিসেবে বাংলাদেশের হয়ে খেলেছেন জাপানে জন্ম নেওয়া মাতসুশিমা সুমাইয়া। এবার আনিকাও এ তালিকায় নাম লেখানোর অপেক্ষায়। তিনি সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্ন অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন এবং গত মাসে সুইডিশ কাপ দিয়ে সিনিয়র দলে অভিষেক ঘটিয়েছেন।

ভিডিও বার্তায় আনিকা জানান, ‘শুরুর দিকে আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া কিছুটা কঠিন ছিল। ধীরে ধীরে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছি।’ অল্প দিনে সতীর্থদের সঙ্গে তার বন্ধুত্বও গড়ে উঠেছে। অধিনায়ক আফঈদা বলেন, ‘আনিকা আমাদের সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং আশা করি কোনো সমস্যা হবে না।’

১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের ২১তম আসর। বাংলাদেশের গ্রুপে আছে নয়বারের চ্যাম্পিয়ন চীন, তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। মূল টুর্নামেন্টের আগে বাংলাদেশ ২২ ফেব্রুয়ারি থেকে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক-এ প্রস্তুতি ক্যাম্প করবে। ২৬ ফেব্রুয়ারি স্থানীয় ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স-এর বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলার কথা রয়েছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিএসজির দাপটে বিধ্বস্ত লিভারপুল
পিএসজির দাপটে বিধ্বস্ত লিভারপুল
ঘরের মাঠে বার্সার হোঁচট, সেমির পথে আতলেতিকো
ঘরের মাঠে বার্সার হোঁচট, সেমির পথে আতলেতিকো
হামজাদের প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিল বাফুফে
হামজাদের প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিল বাফুফে