• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ইরান যুদ্ধে নতুন মোড়, এবার সৌদির তেল স্থাপনায় হুথি হামলা বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ দুই ম্যাচের সূচি ঘোষণা

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৬, ১১:১৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর লিওনেল মেসির আর্জেন্টিনা কোনো ইউরোপীয় দেশেরই মুখোমুখি হয়নি। সর্বশেষ সুযোগটাও হাতছাড়া হতে যাচ্ছিলো স্পেনের বিপক্ষে তাদের ফিনালিসিমা বাতিল হওয়ায়। ফলে ধারণা করা হচ্ছিলো– ইতিহাসে প্রথমবার চার বছরে কোনো ইউরোপীয় দেশের সঙ্গে মুখোমুখি হওয়া ছাড়াই বিশ্বকাপ খেলতে নামবে লিওনেল স্কালোনির দল। তবে তেমন নজির আর হচ্ছে না।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে নতুন করে দুই ম্যাচের সূচি ঠিক করেছে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা। ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। তার আগে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বে আর্জেন্টিনা। ইউরোপীয় দেশটিকে বেছে নেওয়ার মাধ্যমে স্কালোনির দল প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে মহাদেশটির কোনো দলের মুখোমুখি না হওয়ার নজির থেকে রক্ষা পাবে। 

গতকাল (বৃহস্পতিবার) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মেসি-আলভারেজদের আসন্ন দুটি ম্যাচের সূচি প্রকাশ করেছে। ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে তাদের ম্যাচটি হবে টেক্সাসের এজিস কাইল ফিল্ডে। কলেজ স্টেশনের ওই মাঠে দর্শক ধারণক্ষমতা ১ লাখ ২ হাজার। তিনদিন পর আলাবামার অবার্ন জর্ডান-হারে স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-আইসল্যান্ড।

সর্বশেষ মার্চ উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যার মাধ্যমে বিশ্বকাপের আগে তারা স্বদেশি সমর্থকদের কাছ থেকে বিদায় নিলো। বুয়েন্স আয়ার্সে হওয়া প্রথম ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতলেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না কোচ স্কালোনি। একইসঙ্গে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় নিজের হতাশা লুকাননি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে দু’দিন পর জাম্বিয়ার বিপক্ষে সেই হতাশা ঝেড়ে ৫-০ ব্যবধানের বড় জয় পায় আলবিসেলেস্তেরা। 

এদিকে, বিশ্বকাপের আগে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে খেলে প্রস্তুতি সারায় তোপের মুখে পড়েন আর্জেন্টিনার কোচ স্কালোনি। তার সংবাদ সম্মেলনে হুট করে ঢুকে এক ফুটবলভক্ত বিশ্বকাপে শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে বলে সতর্ক করে দেন।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টের আগে দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলে কী লাভ, সেই প্রশ্ন ভক্ত-সমর্থকদের মনে আগে থেকেই ছিল। সেই প্রশ্নের উত্তর দেননি স্কালোনি। তবে তিনি নিশ্চিত করেছেন, শেষ দুটি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দল সাজাতে যাচ্ছেন তিনি। মে মাসে চূড়ান্ত করা হবে বিশ্বকাপের দল।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। এরপর ২২ ও ২৭ জুন তাদের খেলা যথাক্রমে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ
ছবি: সংগৃহীত
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন চ্যাড লে ক্লোস
ছবি: সংগৃহীত
ইতালির নতুন কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো