• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

এ মাসের শেষে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লীগ, থাকছে নতুনত্ব

ক্রীড়া প্রতিবেদক    ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পি.এম.
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরই প্রিমিয়ার লিগ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। যা খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ আয়ের উৎস।  

প্রিমিয়ার লিগের পরিচালন ব্যয় মেটানোর জন্য প্রতিটি ক্লাবকে ২৫ লাখ টাকা করে দেবে বিসিবি।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বড় ক্লাবগুলোর সঙ্গে এক সভায় অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালও উপস্থিত ছিলেন। সভায় অংশ নেওয়া সবাই লিগ আয়োজনের বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন। 

মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি হয়ে আসা জিয়াউর রহমান তপু জানান, আগামী ২৫ এপ্রিল থেকে ৫ মে তারিখের মধ্যে শুরু হতে পারে প্রিমিয়ার লিগ।

সময়ের স্বল্পতার কারণে এবার সুপার লিগ পর্ব রাখা হচ্ছে না। সিঙ্গেল লিগ পদ্ধতিতে ১১ ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে। দলবদলের সম্ভাব্য সময় ধরা হয়েছে ২২ এপ্রিল।

আগের বছরগুলোতে খেলা হতো তিনটি ভিন্ন মাঠে। ফলে এক রাউন্ডের খেলা শেষ করতে লেগে যেত দুই দিন। এবার তাই ছয়টি মাঠ ব্যবহার করে এক দিনেই একটি করে রাউন্ড শেষ করার পরিকল্পনা বিসিবির। 

বসুন্ধরা স্পোর্টিং ক্লাব, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (পিকেএসপি), সিলিকন স্পোর্টস ভ্যালি, ক্রিকেটার্স একাডেমিতে হতে পারে এবারের লিগের খেলা।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার