• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস এবারের নির্বাচনে আলোচিত আসনগুলোর মধ্যে একটি রাজধানীর ঢাকা-৮ আসন 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

বেসরকারি তথ্যমতে, ঢাকা-৮ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।

আসনটিতে মোট ভোটার ছিলো ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন। আর নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন আর হিজরা ১ জন।

ফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, জনগণের সমর্থনে এই জয় এসেছে। যেহেতু সরকারি ঘোষণা এখনো আসেনি তাই সবাই সংযত থাকবেন। আগামীকাল সরকারিভাবে ঘোষণা হলে আমরা সবাই বিজয়োল্লাস করব ইনশাআল্লাহ।

ভিওডি বাংলা/ আরিফ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালো স্কুলগুলোকে ‘গলাটিপে হত্যা’ করা হয়েছে: শফিকুর রহমান
ভালো স্কুলগুলোকে ‘গলাটিপে হত্যা’ করা হয়েছে: শফিকুর রহমান
হাসিনার নীতিকে ‘ফ্যাসিবাদ’ বললেন জামায়াত আমির
প্রশংসা ভেবে শেয়ার করছেন আওয়ামী সমর্থকরা হাসিনার নীতিকে ‘ফ্যাসিবাদ’ বললেন জামায়াত আমির
আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির
আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির