• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ভোটকক্ষে টাকা বিতরণের অভিযোগে বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা

ভিওডি বাংলা ডেস্ক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ভোটকক্ষের ভেতরেই ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে ফরিদপুরে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বিচারিক আদালত। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-৩ আসনের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ঘটনাটি ঘটে। দণ্ডপ্রাপ্ত তানজির ইসলাম দেওরা এলাকার হাফিজুর ইসলামের ছেলে। তিনি বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের ‘ধানের শীষ’ প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি-২১৩–এর চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন এ রায় দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগের ভিত্তিতে ওই এজেন্টকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি টাকা দিয়ে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে ভোটারদের প্ররোচিত করছিলেন। নির্বাচনী আইন-২০২৫–এর ১৩ (চ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়া এবং দোষ স্বীকার করার কারণে নির্বাচনী আইন, ১৯৭২–এর ৯১(বি)(২) ধারা অনুযায়ী তাকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়।

প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, জামায়াতের এক পোলিং এজেন্ট প্রথমে বিষয়টি নিয়ে অভিযোগ তোলেন। পরে প্রশাসনকে অবহিত করলে তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪