• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা রাজধানীর যানজট নিরসনে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি

ইশরাক হোসেন:

নির্বাচনে জয় পরাজয় থাকতে পারে, ফলাফল মেনে নেওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পি.এম.
কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন ইশরাক-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ভোটের ফলাফল যাই হোক, আমরা তা মেনে নেব। নির্বাচনে জয় বা পরাজয় দুটোই থাকতে পারে। একজন প্রার্থী পরাজিত হলে পরবর্তী নির্বাচনে সুযোগ থাকবে। আমাদের উচিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফলাফল মেনে নেওয়া।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোট প্রদান শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, পরিবেশ মোটামুটি ভালো রয়েছে, তবে গতকাল রাতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তিনি উল্লেখ করেন, সুত্রাপুরে এক স্কুলের কেন্দ্রে জামায়াত ও ছাত্রশিবিরের কিছু ব্যক্তি প্রবেশের চেষ্টা করেছে। এর আগে সুত্রাপুর থানার জামায়াতের নায়েবে আমিন ঘুষ দেওয়ার সময় আটক হন এবং দুই দিনের জেল হয়।

ইশরাক হোসেন বলেন, “যারা নিজেদের এত সহী, এত সাধু পরিচয় দিয়ে আসছে, তারা ভোটের আগের দিন ঘুষ দিতে গিয়ে ধরা পড়েছে। জনগণ তাদের মুখোশ উন্মোচিত দেখে ফেলেছে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে জনগণ বিপুল ভোট দেবে।

নতুন ভোটারদের উদ্দেশ্যে ইশরাক বলেন, “২৪ এর রক্তাক্ত গণঅভ্যুত্থানে বহু মানুষ জীবন দিয়েছে। তাদের ত্যাগ সফল করতে হলে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করা জরুরি। এর মাধ্যমে ভবিষ্যতের সরকারকে জবাবদিহিতামূলক করা সম্ভব এবং নতুন বাংলাদেশ গঠনে শহীদদের লক্ষ্য অর্জন করা যাবে।

তিনি আরও বলেন, যারা গুপ্ত রাজনীতি করেছে, তাদের চেষ্টা ধরা পড়েছে। ঠাকুরগাঁ জেলার জামায়াতের আমির প্রায় কোটি টাকা নিয়ে ধরা পড়েছেন। এই অর্থ কোথা থেকে এসেছে, সেই প্রশ্ন জনগণ তাদের কাছে জানতে চায়।

ইশরাক হোসেন ভোটের ফলাফলকে গ্রহণযোগ্য ও সুষ্ঠু রাখার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, ভোটের ফলাফল যাই হোক, আমরা তা মেনে নেব। নির্বাচনে জয় বা পরাজয় দুটোই থাকতে পারে। একজন প্রার্থী পরাজিত হলে পরবর্তী নির্বাচনে সুযোগ থাকবে। আমাদের উচিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফলাফল মেনে নেওয়া।

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্দালিব রহমানের মেয়ের বিয়ে
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্দালিব রহমানের মেয়ের বিয়ে
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান