• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটগ্রহণ চলাকালীন একটি কেন্দ্রে পাশের এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে দুই আনসার সদস্য ও এক শিশু আহত হয়েছেন।

জানা যায়, সকাল ৯টার দিকে জেলা শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এই ঘটনা ঘটে। আহতরা হলেন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ১৩ বছর বয়সী ভোটার আমেনা খানম। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কেন্দ্রে দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল সকাল কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছিল। সেই সময় কেন্দ্রের পাশের খালের ওপার থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে।

বিস্ফোরণের ভয়ের শব্দে কেন্দ্রের ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে তিনজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড