• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জীবনের শেষ ভোট দিলেন শতবর্ষী হাসিনা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পি.এম.
শতবর্ষী বৃদ্ধা হাসিনা বেগম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শতবর্ষী বৃদ্ধা হাসিনা বেগম ভোটকেন্দ্রে পৌঁছে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রশিবপুরা দাখিল মাদ্রাসা কেন্দ্রে আনসার সদস্যদের সহযোগিতায় ভোট দেওয়ার সৌভাগ্য হয়েছিল তার।

ছয় সন্তানের জননী হাসিনা বেগম জানান, এক নাতিকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছেন। তিনি বলেন, “জীবনের যেকোনো সময় মারা যাব, তাই জীবনের শেষ ভোট দিতে পেরে খুবই খুশি ও গর্বিত।”

হাসিনা বেগম আরও জানালেন, তার স্বামী নেই এবং সন্তানরা তাকে দেখাশোনা করছেন। ভোটের সময় তিনি বলেন, “লোকজন নেই, সুন্দর পরিবেশে ভোট দিচ্ছি। আনসার সদস্যরা আমাকে সাহায্য করেছেন।”

উপজেলায় ১৫টি ভোটকেন্দ্রে ভাঙা ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। বেলা ১১টার মধ্যে ভাঙ্গার ৯৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলায় মোট ৩টি ইউনিয়নের ৪ লাখ ৯০ হাজার ৯৭৭ জন ভোটার এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শ্রমিক দিবসে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির র‌্যালি
ভাঙ্গুড়ায় শ্রমিক দিবসে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির র‌্যালি
গৌরীপুরে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুরে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়া উপজেলায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড
ভাঙ্গুড়া উপজেলায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড