• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা

দিনাজপুর প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে ভোটারদের মধ্যে জামায়াতের ‘জিলাপি’র টোকেন বিতরণের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাজিয়া নওরীনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযুক্তদের পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক ব্যক্তিরা হলেন—বিরামপুর পৌর শহরের মৃত আফাজ উদ্দিনের ছেলে মুকুল সরকার (৪৭), চাঁদপুর কলেজ বাজার এলাকার লালু ব্যাপারীর ছেলে শামসুল হক (৬৫) এবং শিমুলতলী এলাকার ফজর সরকারের ছেলে আ. জলিল (৬৭)।

স্থানীয়দের অভিযোগ, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে টোকেন বিতরণ করা হচ্ছিল। এ অভিযোগে টোকেনসহ তিনজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

বিরামপুর পৌর জামায়াতের সেক্রেটারি শাহিনুর রহমান শাহীন বলেন, আটক ব্যক্তিরা জামায়াতের সমর্থক। তাদের নিজ উদ্যোগে টোকেন বিতরণ করেছেন। এটা দলীয় কোনো সিদ্ধান্ত নয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাজিয়া নওরীন জানান, নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাদের জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না—এ মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তিন ব্যক্তি ভোটারদের মাঝে টোকেন বিতরণের সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। টোকেনে একটি রাস্তার ছবি ছিল, তবে কোনো দলীয় সিল বা প্রার্থীর ছবি ছিল না।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা জামায়াতের ‘জিলাপি’র টোকেন বিতরণ করছিলেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের জরিমানা করে মুচলেকা নিয়ে মুক্তি দেন।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ে গুরুতর অভিযোগ শামা ওবায়েদের
শেষ সময়ে গুরুতর অভিযোগ শামা ওবায়েদের
টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমির
টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমির
জামালপুরে ভোট কেন্দ্র থেকে ৭ জন আটক, নগদ টাকা ও রামদা উদ্ধার
জামালপুরে ভোট কেন্দ্র থেকে ৭ জন আটক, নগদ টাকা ও রামদা উদ্ধার