• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

পাংশায় ভোটকেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলায় ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে উপজেলার ৭৭টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা নিজ নিজ কেন্দ্রে রওনা দেন। তাদের নিকট ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে উপজেলার ৭৭টি ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে উপজেলা পরিষদ কার্যালয় থেকে রিমোট মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ভোটকেন্দ্রের ভেতর ও আশপাশে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্যামেরায় ধারণ ও সংরক্ষণ করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতার ফলে ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হবে। এতে ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরাপদ পরিবেশে ভোট কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, “ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।”

তিনি আরও বলেন, “ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার