• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহমান জিকো বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতেই আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শেখ আব্দুর রহমান জিকো বলেন, “শুরু থেকেই আমি নির্বাচনি প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও বৈষম্যের শিকার হয়েছি। মনোনয়নপত্র প্রথমে বাতিল হয়েছিল, পরে আপিলে ফেরত পেয়েছি এবং প্রতীক বরাদ্দে জটিলতা তৈরি হয়েছিল। এসব ঘটনা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। পাশাপাশি নিরাপত্তা ও মানসিক চাপের কারণে এই সিদ্ধান্ত নিয়েছি।”

বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং দীর্ঘদিনের আওয়ামী লীগ কর্মী এই স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, “আওয়ামী লীগ নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয় শৃঙ্খলা ও অবস্থানের প্রতি সম্মান রেখে ব্যক্তিগতভাবে আমি নির্বাচনে অংশ নেব না।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ