• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ভোটের আগের রাতে রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে অন্তত ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগের রাতে এমন ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানিয়েছেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের দিকে পরিত্যক্ত অবস্থায় একতলাবিশিষ্ট ৪০ বাই ৪০ ফুট আয়তনের একটি ভবন রয়েছে। এতে বিদ্যুৎ সংযোগ নেই এবং মূলত হাসপাতালের পুরাতন জিনিসপত্র রাখা ছিল। হঠাৎ এই ভবনটিতে আগুন লেগে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করি।”

ফায়ার সার্ভিসের অনুমান, পথচারীদের জ্বলন্ত সিগারেটের অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত শেষে বলা যাবে।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ