• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শবনম ফারিয়ার মজাদার পোস্ট ভাইরাল

বিনোদন ডেস্ক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তাপ ছড়িয়েছে, তেমনি সাধারণ মানুষও ব্যাপক আগ্রহ ও আলোচনা শুরু করেছে।

এই উত্তাপের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি।

সেখানে লিখেছেন: “কাকে ভোট দিবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া!”

ফারিয়ার এই পোস্ট মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। কেউ এটিকে হাস্যরস হিসেবে দেখলেও অনেকে রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। পোস্টটি প্রকাশের পর থেকেই লাইক, মন্তব্য ও শেয়ার বাড়ছে।

এরই মধ্যে নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ভোটাররা নিজ নিজ এলাকায় পৌঁছানোর জন্য রওনা হয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের সক্রিয় অংশগ্রহণই হবে এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে তোলার মূল বিষয়।

শবনম ফারিয়ার পোস্টও নির্বাচনের মধ্যে সামাজিক আলোচনার এক মজার দিক হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভোটারদের উৎসাহকে আরও বাড়িয়ে দিয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’