• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জলবায়ু সংকটে প্রতি মিনিটে ৩ কোটি টাকার ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পি.এম.
জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়ছে দৃশ্যমান-ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়ছে দৃশ্যমান-ছবি: সংগৃহীত

নতুন এক জরিপে দেখা গেছে, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের সমস্যা নয়। বিশ্ব অর্থনীতি প্রতি মিনিটে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলারের বেশি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার বেশি) ক্ষতির মুখে পড়ছে। এফআইসিসিআই-ইওয়াই রিস্ক সার্ভে ২০২৬ অনুযায়ী, বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বছরে জলবায়ুজনিত ক্ষতির পরিমাণ ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

ঝড়, বন্যা, তাপপ্রবাহ এবং পরিবেশের অবনতিই ক্ষতির প্রধান কারণ। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ইতিমধ্যেই সরবরাহ চেইন, খাদ্য উৎপাদন ও শ্রম উৎপাদনশীলতাকে ব্যাহত করছে। ২০০০ সালের পর থেকে বৈশ্বিকভাবে ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগের কারণে অর্থনীতির ক্ষতি ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তন সরাসরি ব্যবসা, অর্থনীতি ও দীর্ঘমেয়াদি উন্নয়নকে প্রভাবিত করছে। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

তারা পরামর্শ দিয়েছেন, দেশগুলোকে এখনই পরিকল্পনা, বিনিয়োগ এবং প্রযুক্তি ব্যবহার করে ঝুঁকি কমাতে হবে। সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ ছাড়া, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি কমানো সম্ভব হবে না।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইরানের বন্দর আব্বাসের পর তেহরানেও হামলা, ফের যুদ্ধের শঙ্কা
ছবি: সংগৃহীত
ট্রাম্পের হামলার হুমকি ইরানের বন্দর আব্বাস ও সিরিকে বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
মার্কিন হামলায় দক্ষিণ ইরানে ৮ সেনা নিহত