• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশায় মাঠে অভিনেত্রী রিনা খান

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ এ.এম.
শেয়ার করুন 0
বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া অভিনেত্রী রিনা খান-ছবি: সংগৃহীত
বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া অভিনেত্রী রিনা খান-ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন দাপুটে খল চরিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান। ঢাকা-১৭ আসনে বিএনপির পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন এবং আগামী দিনে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ আশা করছেন।

বিএনপি-সমর্থিত শিল্পীদের একজন রিনা খান জানান, গত ১৭ বছরে রাজনৈতিক মতাদর্শের কারণে অনেক শিল্পীকেই নানা ধরনের নির্যাতন ও বাধার মুখে পড়তে হয়েছে। নিজ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে দীর্ঘ সময় তাকে কাজের বাইরে থাকতে হয়েছে। এতে তার পেশাগত জীবন যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি মানসিকভাবেও তিনি চাপে ছিলেন।

রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে উল্লেখ করে রিনা খান বলেন, তিনি বর্তমানে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। সাংস্কৃতিক অঙ্গনে দলের পক্ষে কাজ করার পাশাপাশি রাজনৈতিক আন্দোলন-সংগ্রামেও সক্রিয় ছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচন-পরবর্তী সময়ে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে, এমপি হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে কি না-তা নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা না গেলেও নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে সক্রিয় রয়েছেন রিনা খান। বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

রাজনীতি ও সংস্কৃতির সমন্বয়ে ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেত্রী।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
সাই পল্লবীকে নিয়ে মুখ খুললেন দীপিকা
ছবি: সংগৃহিত
ব্রুকলিন ব্রিজে মুগ্ধতা ছড়ালেন মেহজাবিন চৌধুরী
ছবি: সংগৃহিত
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন: ভাবনা