• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যে কারণে ডেইলি স্টার-প্রথম আলোতে হামলার সময় যেতে পারেনি পুলিশ

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সোমবার দাবি করেছেন, রাজধানীর দুটি শীর্ষ সংবাদমাধ্যমে হামলার সময় ট্রাফিক জ্যামের কারণে পুলিশ দ্রুত সাড়া দিতে পারেনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ঢাকা মহানগর পুলিশের নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, “ডেইলি স্টার ও দৈনিক প্রথম আলোতে রাত ১১টার সময় যে হামলা হয়েছে, ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসাররা সময়মতো সেখানে পৌঁছাতে পারেনি। যমুনাতে সরকার প্রধানের বাসভবন ঘেরাও করে ঢোকার চেষ্টা হলে আমি কী বসে থাকতে পারতাম? আমি নিজেও তখন যেতে পারিনি, আইজিপিকে ফোন করেছি, ‘ভাই আমি একা পারতেছি না, ইউ শুড কাম অ্যান্ড হেল্প মি’। উনি পৌঁছানোর আগেই আমরা আন্দোলকারীদের সরিয়ে দিয়েছি।”

ডিএমপি কমিশনারের এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, ঢাকার জটিল যানজট পরিস্থিতি পুলিশ কার্যক্রমে সরাসরি প্রভাব ফেলেছে।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত
ইরান যুদ্ধে বিপিসির লোকসান ১৭০০০ কোটি টাকা: জ্বালানিমন্ত্রী
ইরান যুদ্ধে বিপিসির লোকসান ১৭০০০ কোটি টাকা: জ্বালানিমন্ত্রী
স্বাধীনতা বিরোধীদের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এমপির
স্বাধীনতা বিরোধীদের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এমপির