টপ নিউজ
পেট্রোনাস গ্রুপের ভাইস প্রেসিডেন্টে সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬, ১১:২১ পি.এম.

ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উৎপাদনকারী সংস্থা পেট্রোনাস গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ডাতুক সাজালি হামজা।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশে এলএনজি সরবরাহ নিশ্চিতকরণ এবং পেট্রোনাসের সম্ভাব্য বিনিয়োগ নিয়েও আলোচনা হয়।
ভিওডি বাংলা/বিন্দু







