টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে রবি আজিয়াটা পিএলসি’র সিইওর সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬, ১১:৩৫ পি.এম.

ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) নিক রিজাল কামিল নিক ইব্রাহিম তামিল।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন বিশেষ করে বাংলাদেশে দ্রুত ফাইভ জি নেটওয়ার্ক চালু করা নিয়ে আলোচনা হয়৷ আজিয়াটা গ্রুপ বিনিয়োগ বান্ধব বাজেটের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
ভিওডি বাংলা/বিন্দু







