• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা ফখরুল

জামায়াত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাসযোগ্য নয়

ঠাকুরগাঁও প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পি.এম.
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। এটি নৈতিকতার প্রশ্ন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে জড়িত। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও আলিম মাদরাসা এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীন বাংলাদেশে থেকে জামায়াতে ইসলামীকে সমর্থন করা যায় কি না—এ প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে ‘না’। তিনি বলেন, যারা এই দেশকে বিশ্বাস করে না, তারা দেশের উন্নয়ন করবে কীভাবে। তার দাবি, জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাসযোগ্য নয়।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একটি বড় সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে সবাইকে সচেতন হতে হবে।

জামায়াতে ইসলামী সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতার আগেও তিনি জামায়াতকে দেখেছেন এবং তার আগের প্রজন্মও দেখেছে। তিনি তার পিতা মির্জা রুহুল আমিন চোखा মিয়ার বক্তব্য উদ্ধৃত করে বলেন, জামায়াতকে সাবধান থাকতে বলা হতো, কারণ তাদের কথা ও কাজের মধ্যে পার্থক্য রয়েছে।

ইতিহাসের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী পাকিস্তান আন্দোলনে সমর্থন করেনি এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। পাকিস্তানি বাহিনী যখন এ দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, তখন জামায়াত সেই বাহিনীকে সমর্থন করেছিল বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী এ দেশে গণহত্যা চালিয়েছে এবং মা-বোনদের সম্ভ্রমহানি করেছে। সে সময় জামায়াতে ইসলামী পাকিস্তান বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছিল—এটাই ইতিহাস।

নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। নির্বাচিত হলে কৃষকদের জন্য সারের সংকট দূর করার প্রতিশ্রুতিও দেন তিনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়ীতে বণিক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
ফুলবাড়ীতে বণিক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার
গৃহবধুকে গলা কেটে হত্যা র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার
মধুপুরে অগ্নিকাণ্ডে বিএনপি অফিসসহ ৭ দোকান পুড়ে ছাই
মধুপুরে অগ্নিকাণ্ডে বিএনপি অফিসসহ ৭ দোকান পুড়ে ছাই