• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সীমান্ত নিরাপত্তায় কঠোর নজরদারির কথা জানালেন বিজিবি প্রধান

পঞ্চগড় প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পি.এম.
তেঁতুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর মতবিনিময় সভা। ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মতবিনিময় সভা করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অস্থায়ী ক্যাম্পে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত। ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিজিবি অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে। 

তিনি জানান, সারা দেশের ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছে এবং সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।

নির্বাচনকে ঘিরে বিজিবি সদস্যদের বিশেষ প্রশিক্ষণ, ব্রিফিং, কুইক রেসপন্স ফোর্স, হেলিকপ্টার, কে-৯ স্কোয়াড, ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের প্রস্তুতিও তুলে ধরেন তিনি।

এ ছাড়া সীমান্তে মাদক, অস্ত্র পাচার ও চোরাচালান রোধে বাড়তি সতর্কতার কথা উল্লেখ করেন মহাপরিচালক। পরে তিনি হেলিকপ্টারযোগে তেঁতুলিয়ায় পৌঁছে ক্যাম্প ও ওয়েলফেয়ার ট্রাস্টের জমি পরিদর্শন করেন এবং গোয়ালগছ পরিত্যক্ত ক্যাম্পে পর্যটনকেন্দ্র স্থাপনের বিষয়ে মত দেন।

ভিওডি বাংলা/ স্নিগ্ধা খন্দকার/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়ীতে বণিক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
ফুলবাড়ীতে বণিক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার
গৃহবধুকে গলা কেটে হত্যা র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার
মধুপুরে অগ্নিকাণ্ডে বিএনপি অফিসসহ ৭ দোকান পুড়ে ছাই
মধুপুরে অগ্নিকাণ্ডে বিএনপি অফিসসহ ৭ দোকান পুড়ে ছাই