• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন জারির নয় দিনেও যোগ দেননি সিলেটের ডিসি

ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক    ৭ মার্চ ২০২৬, ১২:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে ইসরায়েল। শুক্রবার এক ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এই অভিযোগ করেন।

আইডিএফ জানিয়েছে, ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করছে, যা যুদ্ধাপরাধের মধ্যে পড়ে। শোশানি বলেন, “ইসরায়েলের সামরিক-বেসামরিক এলাকায় এ পর্যন্ত কয়েকবার এই বোমা ব্যবহার করা হয়েছে। এটা যুদ্ধাপরাধ, কারণ আপনারা জানেন, বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করা নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি ট্র্যাক করছি।”

অন্যদিকে, হামলার ফলশ্রুতিতে ইরানে হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১,৩৩২ জন নিহত হয়েছেন। তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর মেহরাবাদে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয়রা বিবিসি পার্সিয়ানকে জানান, “গত রাতটি ছিল এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ রাত,” এবং তারা বর্ণনা করেছেন, প্রতি কয়েক ঘণ্টা অন্তরই সেখানে হামলা চালানো হচ্ছে।

ইরানের বিপক্ষে পাল্টা পদক্ষেপ হিসেবে আইআরজিসি ২৩তম দফা হামলার ঘোষণা দিলেও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, “ইরানের সঙ্গে যেকোনো চুক্তির একমাত্র পূর্বশর্ত হলো আত্মসমর্পণ। আমি চিন্তিত নই ইরান গণতান্ত্রিক রাষ্ট্র কিনা; বরং এমন নেতৃত্ব চাই যা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে।”

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট দাবি করেছেন, আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে তারা লক্ষ্য অর্জন করবেন এবং ইরানের আকাশসীমা পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসবে।

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিশু নির্যাতনের বিজ্ঞাপন নিয়ে মেটাকে ভারতের কড়া নোটিশ
ছবি: সংগৃহীত
ট্যাটু দেখে শনাক্ত লাশের পরিচয়, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
ভারতকে ধন্যবাদ জানালো ইরান