• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

নিজস্ব প্রতিবেদক    ৭ মার্চ ২০২৬, ০৯:৩৫ এ.এম.
রাজধানীর ফিলিং স্টেশন-ছবি-ভিওডি বাংলা

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে গত কয়েক দিনে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেকে প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহ করে মজুত করার চেষ্টা করছেন বলেও জানা গেছে।

রোববার (৮ মার্চ) থেকে সীমিত বা রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই পরিস্থিতিতে দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট এড়াতে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, নতুন এই পদ্ধতি বাস্তবায়নের জন্য শিগগিরই দেশের সব পেট্রোল পাম্পে লিখিত নির্দেশনা পাঠানো হবে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক। একটি যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে। তবে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে।”

প্রতিমন্ত্রী আরও জানান, গত কয়েক দিনে সরকার স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি জ্বালানি তেল সরবরাহ করেছে। অনেক ক্রেতাই স্বীকার করেছেন যে তারা প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করছেন। এতে কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।

তিনি জানান, “এই অযথা আতঙ্ক দূর করা খুব জরুরি। সবাই যদি প্রয়োজন অনুযায়ী তেল নেন, তাহলে কোনো সমস্যাই হবে না। জনগণের দুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।”

জ্বালানি প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশের ওপর চাপ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে সরকারকে বাস্তবতার সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নিতে হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব যাতে জ্বালানি তেলের দাম না বাড়ে। তবে আন্তর্জাতিক পরিস্থিতি যদি বাধ্য করে, তখন বিষয়টি জনগণের সঙ্গে শেয়ার করতে হবে। এ ক্ষেত্রে আমরা দেশবাসীর সহযোগিতা ও সমর্থন আশা করছি।

সরকারের এই নতুন রেশনিং ব্যবস্থা চালু হলে ফিলিং স্টেশনগুলোতে অতিরিক্ত ভিড় কমবে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক