• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বিশ্বকাপ শুরুর এক দিন আগে দুঃসংবাদ পেল ভারত

   ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পি.এম.
হার্ষিত রানা

আগামী শনিবার থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, কিন্তু তার ঠিক আগে ভারতীয় দলের জন্য দুঃসংবাদ এসেছে। দলের অন্যতম পেসার হার্ষিত রানা চোটে আক্রান্ত হয়েছেন।

মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে হার্ষিত মাত্র একটি ওভার বল করে ১৬ রান দেন এবং এরপর অস্বস্তি বোধ করে মাঠ ছাড়েন। বাকি সময়ে তিনি আর খেলতে ফেরেননি।

নিজের করা একমাত্র ওভার চলাকালীনই হার্ষিতকে চোটের সঙ্গে লড়তে দেখা যায়। দুইবার রান-আপ নেওয়ার সময় মাঝপথে থেমে যান, এবং কিছুক্ষণ পর হাঁটু চেপে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ত্যাগ করেন। তাঁর চোটকে কেন্দ্র করে সতীর্থ ও কোচিং স্টাফরা উদ্বিগ্ন।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে হার্ষিতের চোট কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে থেকেই অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের চোট নিয়ে অনিশ্চয়তা ছিল। হার্ষিতের চোট ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে। তবে স্বস্তির খবর, চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিলক বর্মা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া