• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

ভিওডি বাংলা ডেস্ক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পি.এম.
ঢাকা মহানগর পুলিশ। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষিদ্ধ এলাকার মধ্যে রয়েছে বাংলাদেশ সচিবালয় ও এর সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকা—হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী অংশ।

উল্লিখিত এলাকাগুলোতে সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সেই রাফির মৃত্যু
চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সেই রাফির মৃত্যু
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
দেশের ক্রীড়াকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
দেশের ক্রীড়াকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ