• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

জুলাই হত্যা মামলার আসামি আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী

ঝালকাঠি প্রতিনিধি    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পি.এম.
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম। ছবি: সংগৃহীত

নির্বাচনের মাঠে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এক হত্যা মামলার আসামি। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা জুলাই–আগস্ট আন্দোলনকেন্দ্রিক একটি হত্যা মামলায় অভিযুক্ত সৈয়দ রাজ্জাক আলী সেলিম ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর–নলছিটি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে রয়েছেন।

সৈয়দ রাজ্জাক আলী সেলিম ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পারস্পরিক যোগসাজশে হত্যা ও হত্যায় সহায়তার অভিযোগে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানায় মামলাটি করা হয়। মামলার বাদী সবুজবাগ থানার মীম আক্তার আখি (২৮)। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে চলতি বছরের ৪ জানুয়ারি মামলাটি যাত্রাবাড়ী থানায় এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়।

ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ৩৮৫ জনকে আসামি করা হয়েছে। তালিকায় সৈয়দ রাজ্জাক আলী সেলিমের অবস্থান ২২৩ নম্বরে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হাসান মামলাটি রেকর্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে এফআইআর গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে হত্যা মামলার আসামি হয়েও নির্বাচনে অংশগ্রহণ এবং হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগ ঘিরে ঝালকাঠির রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে রাজ্জাক সেলিম বলেন, “২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত এ ধরনের কোনো মামলার তথ্য আমার জানা ছিল না। যে কারণে হলফনামা প্রদানের সময় পর্যন্ত এই মামলার বিষয় কোনো তথ্য উল্লেখের প্রশ্ন ওঠেনি। এখন যেহেতু একটি মামলা বিষয় আলোচনা হচ্ছে তাই আমি নিশ্চিত হওয়ার জন্য খোঁজ খবর নিচ্ছি।”

ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, “মামলার বিষয়টি আমরা গণমাধ্যম থেকেই শুনেছি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সৈয়দ রাজ্জাক আলী সেলিম ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হলেও আপিলের মাধ্যমে তা পুনরুদ্ধার হয়।

সবশেষ ২০২৪ সালে তিনি সহসভাপতি পদে থেকেই উপজেলা নির্বাচনে অংশ নেন। ওই সময় আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থকদের সঙ্গে তার সমর্থকদের বিরোধের জেরে মামলা হলে তিনি এলাকা ছেড়ে চলে যান বলে জানা গেছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ