• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে দুদকের ৩ স্লোগান

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে তিনটি স্লোগান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দুদক নির্ধারিত স্লোগানগুলো হলো দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন; দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।

রোববার (১ ফেব্রুয়ারি) কমিশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, টেকসই উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের কোনো বিকল্প নেই। দায়িত্বশীল ও সচেতন ভোটাররাই পারে একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে।

এই লক্ষ্য সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনসচেতনতা বাড়াতে জনস্বার্থে স্লোগান প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামাজিক অবক্ষয় রোধে সাহিত্যিকদের ভূমিকা অনস্বীকার্য: খায়রুল কবির
সামাজিক অবক্ষয় রোধে সাহিত্যিকদের ভূমিকা অনস্বীকার্য: খায়রুল কবির
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী