• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান ১১ দলীয় ঐক্যর

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ পি.এম.
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থীর। ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ। বুধবার (২৮ জানুয়াির) বেলা ১১টায় জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। 

‎সভায় ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, রাঙ্গাবালীতে তার নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে বাঁধা সৃষ্টি করছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। এতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎তিনি আরও বলেন, তিনি নির্বাচিত হলে এই আসনের কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে অবহেলিত রাঙ্গাবালীর দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসন ফেরিসেবা চালু ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে হাসপাতালের কার্যক্রম শুরুর বিষয়টি তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

‎এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কবীর হুসাইন। এতে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মিজানুর রহমান, খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক কামরুল আহসান, জামায়াতে ইসলামীর ঢাকাস্থ ফোরামের চেয়ারম্যান গাজী নুরুল হুদা ও জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমান।

ভিওডি বাংলা/ মোঃ কাওছার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ