• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রুমিন ফারহানা:

আমার হাঁসই খাবে চাষ করা ধান

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩০ পি.এম.
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা গণসংযোগে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন-ছবি-ভিওডি বাংলা

বিএনপির মনোনয়ন না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকায় গণসংযোগে তিনি বলেন, “আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুণে গুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন। ১৫ বছর হাল চাষ করেছি, বীজ দিয়েছি, ধান লাগিয়েছি। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, কেমনটা লাগে? ঠিক আছে, আমার হাঁসই খাবে আমার চাষ করা ধান।”

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নির্বাচনী প্রতীক ‘হাঁস’। বিএনপি থেকে এই আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে দেওয়া হয়েছে। দল থেকে প্রার্থী হিসেবে সমর্থন পেয়েছেন সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, যার প্রতীক ‘খেঁজুর গাছ’। তবে নির্বাচনী প্রচারণার আগে থেকেই প্রতিদ্বন্দ্বীরা খেঁজুর গাছকে মরুভূমির গাছ হিসেবে কটাক্ষ করেছেন।

রুমিন ফারহানা ভোটারদের উদ্দেশ্যে বলেন, “মা-বোনরা জানে হাঁস সমৃদ্ধির প্রতীক। আমি আপনাদের সকলের প্রার্থী। আমাকে জিতিয়ে আনার দায়িত্ব আপনাদের। আপনারা একটি দিন আমার সঙ্গে থাকেন, আমি আগামী পাঁচ বছর আপনাদের সুখ-দুঃখে সাথে থাকব।”

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট নয়জন প্রার্থী। জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ
ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ