• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

বিপিএলের কোয়ালিফায়ার:

টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক    ২০ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ পি.এম.
চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী হাসান টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠাচ্ছেন-ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী হাসান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে রাজশাহী।

রাজশাহী ওয়ারিয়র্স এবারের মৌসুমে দারুণ ফর্মে রয়েছে। ১০ ম্যাচে ৮ জয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে এবং কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। অপরদিকে, চট্টগ্রাম রয়্যালস সাতটি জয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে এবং মোট ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে।

রাজশাহী ওয়ারিয়র্সের একাদশে জায়গা পেয়েছেন: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জিমি নিশাম, আকবর আলি, রায়ান বার্ল, আব্দুল গাফফার সাকলাইন, হাসান মুরাদ, রিপন মণ্ডল ও বিনুরা ফার্নান্দো।

চট্টগ্রাম রয়্যালসের একাদশে খেলবেন: মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, মির্জা বেগ, হাসান নেওয়াজ, শেখ মেহেদী হাসান, আসিফ আলি, আমির জামাল, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও জাহিদুজ্জামান।

ক্রিকেটপ্রেমীরা আশাবাদী, কোয়ালিফায়ার ম্যাচটি হবে উত্তেজনাপূর্ণ। রাজশাহী ব্যাটিংয়ের মাধ্যমে বড় স্কোর গড়ার চেষ্টা করবে, আর চট্টগ্রাম রয়্যালস বোলিংয়ে তাদের প্রতিরোধ গড়ে তুলবে। ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে ফাইনালে ওঠার ভাগ্য।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া