• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

শেষ জল......

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

শেষ জল......
এখন আর কাঁদি না
চোখের জল ফুরিয়ে গেলে,
মানুষ কাঁদা ভুলে যায়।

ভেতরে একটা মানুষ ছিল—
তুমি চলে যাওয়ার দিন,
সে নিঃশব্দে মরে গেছে।

বিশাখা, শুনো-
তুমি কি ভালো আছো?
বড্ড জানতে ইচ্ছে করে।
কেননা শব্দ হলেই,
বুক ভেঙে আঙ্গার হয়ে যায়।

অভিশাপ দিতে পারবো না কখনও 
কারণ, আজও ভালোবাসি তোমায়।
ইদানিং বড্ড সমস্যা হয়। প্রতিদিন বিচ্ছিন্ন হচ্ছি, আর পথ খোঁজছি হারিয়ে যেতে ;
আশ্চর্য হারাতে পারছি না।

বিশাখা,
আমি তোমায় ভালোবাসি—
জানি, তুমি অন্য কারও
বিশ্বাস করো-
ভালোবাসা কখনও বদলায় না,
আমি শুধু খেপাটে হয়ে যাচ্ছি, এই...
মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে -
মানুষ কীভাবে মানুষকে
এত শান্তভাবে ভেঙে দেয়?
কীভাবে হাসতে হাসতে
অন্যের শ্বাস বন্ধ করে দেয়?
তুমি আমাকে কাঁদাওনি,
তুমি আমার ভিতরটা
শূন্য করে দিয়েছো।
সত্যি বলতে, এখন আর ব্যথাও লাগে না!

কেন এমন করলে?
বিশাখা...
আজও আমার 
নিঃশ্বাস নিতে কষ্ট হয়।
একটা কথা রাখবে? 
আমার মৃত্যুেতে একবার দেখতে এসো, গরম জলের আগে... 

তুমি তো জানো?
মৃত মানুষের একটাই সত্য থাকে।
সে কোন একদিন,
তোমাকে শেষ জল পর্যন্তই;
ভালোবেসেছিল।

----------- শিমুল বারী

ভিওডি বাংলা/ এমএম/এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ