• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এইচআরএএনএ

ইরানে দুই সপ্তাহের বিক্ষোভে নিহত ২,৫৭১

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ পি.এম.
ইরানে বিক্ষোভ। সংগৃহীত ছবি

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা দেশব্যাপী বিক্ষোভে অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এইচআরএএনএর তথ্য অনুযায়ী, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারীর মৃত্যু যাচাই করা হয়েছে। এ ছাড়া সরকার-সংশ্লিষ্ট বাহিনীর ১৪৭ জন সদস্য, ১৮ বছরের নিচে ১২ জন এবং বিক্ষোভে অংশ না নেওয়া ৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার এক ইরানি কর্মকর্তা জানান, দেশজুড়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা অস্থিরতায় প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। তিনি দাবি করেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য ‘সন্ত্রাসীরা’ দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য—সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি।

এদিকে সাম্প্রতিক সময়ে ইরানের শাসকদের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ দমনে কঠোর অভিযান চালানো হলে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচি ও শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর দেশটির পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের হাতে সব ধরনের বিকল্প খোলা রয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফগানিস্তানের কাবুলে  হাসপাতালে হামলা, নিহত ৪শ’
আফগানিস্তানের কাবুলে  হাসপাতালে হামলা, নিহত ৪শ’
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল: ভারতকে পাল্টা শর্ত ইরানের
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল: ভারতকে পাল্টা শর্ত ইরানের
আরব আমিরাতে ইরানের ড্রোন হামলা, ভবনে আগুন
আরব আমিরাতে ইরানের ড্রোন হামলা, ভবনে আগুন