• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক    ১৭ মার্চ ২০২৬, ০৬:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ঈদের পর বড় পরিসরে পরিচ্ছন্নতা কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি বলেছেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই সরকার উন্নয়ন কার্যক্রম শুরু করেছে এবং ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন এগিয়ে নেওয়া হচ্ছে। খাল খনন, কৃষকদের সহায়তা এবং নগর ব্যবস্থাপনার উন্নয়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দেশের মানুষের কল্যাণে কাজ করছেন এবং নগর ব্যবস্থাপনা আধুনিক করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে নিজেও ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন এবং এতে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। পরিচ্ছন্নতা কর্মীদের উৎসাহ দিতে তাদের আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

ঈদের পর ব্যাপক জনসম্পৃক্ততায় পরিচ্ছন্নতা অভিযান চালানোর কথা জানিয়ে তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে কাজ করলে রাজধানীর অনেক সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।

ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং যেখানে-সেখানে ময়লা না ফেলার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে নাগরিকদের দায়িত্বশীল হতে হবে।

ঢাকার যানজট ও ফুটপাত দখল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, যেখানে-সেখানে হকার বসানো যাবে না এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে হবে।

সবশেষে তিনি বলেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর সমস্যাগুলো সমাধান করা সম্ভব।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক