• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ পি.এম.
টাউন খাল খনন কাজের উদ্বোধনশেষে শারমিন আক্তার জাহান সাংবাদিকদের সাথে কথা বলছেন-ছবি-ভিওডি বাংলা

দখল-দূষণে মৃতপ্রায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) শহরের থানাব্রিজ এলাকার অংশের খনন কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

শহরের জলাবদ্ধতা নিরসন ও নৌযান চলাচলের সুবিধার্থে ব্রিটিশ শাসনামলে টাউন খাল খনন করা হয়। প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি শহরের টানবাজার থেকে শুরু হয়ে গোকর্ণ ঘাটে গিয়ে শেষ হয়েছে।

দুইদিকেই তিতাস নদীতে যুক্ত হয়েছে খালটি। তবে দখল-দূষণের কারণে এখন ভরা বর্ষায়ও পানি থাকে না খালে। এ অবস্থায় খালটি পুনরুদ্ধারের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে খনন কাজ শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা।

খনন কাজের উদ্বোধন শেষে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘খালে দূষণ বন্ধে বাসাবাড়ি থেকে যেন ময়লা-আবর্জনা না ফেলা হয় সেটি নিশ্চিত করতে বাসাবাড়ি থেকে নির্দিষ্ট ফির বিনিময়ে আবর্জনা সংগ্রহ করবে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। এছাড়া খনন শেষে খালের দুইপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।’

এসময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা-আমিনুল ইসলাম আহাদ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪