• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

ব্যাংক থেকে কত টাকা পান ইসলামি বক্তা তাহেরী

নিজস্ব প্রতিবেদক    ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ পি.এম.
ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী-ছবি-ভিওডি বাংলা
ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী-ছবি-ভিওডি বাংলা

আসন্ন জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। তিনি নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের এবং পরিবারের সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) হলফনামায় দেখা গেছে, তাহেরীর ওপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ নেই। তাহেরীর অস্থাবর সম্পদ হিসেবে কৃষি খাত থেকে বছরে আয় ২৬,৪০০ টাকা, ব্যবসা থেকে ৭,৯১,০০০ টাকা ও ব্যাংক সুদ ২২,৮৯২ টাকা। নগদ আছে ৪১,২৮৬ টাকা, ব্যাংকে জমা ৭,৬৩,৬০৬ টাকা। স্বর্ণের পরিমাণ ৩১ ভরি (মূল্য ৬ লাখ টাকা), আসবাবপত্র ৫ লাখ টাকার।

স্থাবর সম্পত্তির মধ্যে তাহেরীর কৃষিজমির মূল্য ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা। স্থাবর-অবস্থাবর মিলিয়ে তার মোট সম্পদ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।

তাহেরী জানিয়েছেন, তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে এবং শ্বশুর বাড়ি হবিগঞ্জের মাধবপুরে। তিনি তিনটি চলমান মামলার মুখোমুখি আছেন, যা ২০২৪ সালের ৫ আগস্টের পরে দায়ের হয়েছে। 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আশুরা নিয়ে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন স্ট্যাটাস
ছবি: সংগৃহীত
আজ পবিত্র আশুরা
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
অনুমোদনবিহীন এজেন্সির আকর্ষণীয় হজ প্যাকেজ, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়